শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দ্বার খুলছে আজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 4, 2022,
  • 517 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল :: আজ উদ্বোধন হচ্ছে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কে পিরোজপুরের কঁচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। আর এতে শেষ হবে ফেরি পারাপারের ভোগান্তি।

দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী কঁচা। যে নদীটি বরিশাল ও খুলনা আঞ্চলিক মহাসড়কের যান চলাচলে গতির ছেদ ঘটিয়ে ছিল। দূরত্ব সৃষ্টি করেছিল বেনাপোল স্থল বন্দর ও পটুয়াখালীর পায়রা গভীর নৌ বন্দরের মাঝে।

দূরত্ব ঘোঁচাতে ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার ২০১৭ সালের ১ অক্টোবর এ নদীর কাউখালীর বেকুটিয়া প্রান্তে ও সদরের কুমিরমারা প্রান্তে শুরু করে ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণ কাজ।

৮০৯ কোটি টাকা ব্যয়ে ৯৯৮ মিটার দীর্ঘ ও ১৩.৪০ মিটার প্রস্থের এ সেতুটি করোনাসহ বেশ কিছু কারণে নির্মাণে বাঁধার সৃষ্টি হলেও নির্ধারিত সময়ে ২০২২ সালের জুন মাসেই এর কাজ শেষ হয়। এদিকে সেতুটি চালুর অপেক্ষায় মানুষের মনে বইছে আনন্দের বন্যা। ব্রিজটি চালু হলে পায়রা গভীর সমুদ্র বন্দরের সঙ্গে বেনাপোল স্থলবন্দরের যোগাযোগের সময় বাঁচবে দেড় থেকে ২ ঘণ্টা, তেমনি এ জেলায় গড়ে উঠবে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান।

আয়োজক কমিটির সভাপতি এবং পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান হাবিবুর রহমান মালেক বলেন, এরই মধ্যে উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন। শহরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধনের অধীর অপেক্ষায় আছি।

২০০০ সালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঁচা নদীতে একটি সেতু নির্মাণের ঘোষণা দেন। এরপর কঁচা নদীর বেকুটিয়া পয়েন্টে সেতু নির্মাণের সমীক্ষা কাজ একটি প্রকল্পের অধীনে হাতে নেয়া হয়। পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতায় এলে সেতুর নির্মাণকাজ খুব একটা এগোয়নি।

পরে ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের আমলে প্রকল্পটি গতি পায় এবং চীন সরকারের আর্থিক অনুদানে ২০১৭ সালের শেষে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo