শিরোনামঃ
পটুয়াখালীতে রাস্তার পাশ থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন হাত উদ্ধার  পিরোজপুর ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত বরিশালে গভীর রাতে আগুনে পুড়ল বসতঘর, সহায়তা নিয়ে পাশে ইউএনও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের ভারত সফর হচ্ছে না? জানালেন জয়সওয়াল বরিশালে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ কবে শেষ হবে? গঠিত হচ্ছে এনসিপির ২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ, কারা থাকছেন বরিশালে চালু হলো আধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে কানের সার্জাারি সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব রাষ্ট্রের

সাবেক ৭ এমপির বিরুদ্ধে মামলা, ৩ জনের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 24, 2026,
  • 69 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: সাবেক ৭ এমপির বিরুদ্ধে মামলা, ৩ জনের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ৭ এমপির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করা হয়েছে। সেই সঙ্গে একজনের বিরুদ্ধে চার্জশিটের পাশাপাশি সাবেক ৩ এমপির বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।দুর্নীতির অভিযোগে মামলা হওয়া সাবেক এই ৭ এমপি হলেন- কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, একই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহম উল্লাহ, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন এবং কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বডি।এ ছাড়াও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়েছে। সেই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা ছাড়াও তার স্ত্রী আখতার জাহান বকুল এবং ছেলে মির্জা মাসরুর কাদের তাশিক, যশোর পৌরসভার সাবেক মেয়র মো. জহিরুল ইসলাম চাকলাদার ও তার স্ত্রী শামীমা শারমিন, খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান ও তার স্ত্রী মিসেস জাকিয়া মাহাবুর এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

এদিকে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বডি ও তার স্ত্রী শাহীন আক্তার, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিবুল ইসলাম ও তার স্ত্রী ফারদিনা রহমানের বিরুদ্ধে সম্পদ বিবরণীর আদেশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo