শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

মঠবাড়িয়ায় নিখোঁজের ১১ দিন পরে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 5, 2022,
  • 473 সংবাদটি পঠিক হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের ১১ দিন পর হেলাল হোসেন (২৬) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি বাড়ির পিছনে বাগানের ডোবা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত হেলাল হোসেন পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার সাউথখালী গ্রামের আব্দুল কাদের কারীর ছেলে।

ধানীসাফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডর ইউপি সদস্য মোঃ খোকন খান জানান, হেলাল ধানীসাফা গ্রামের তার স্ত্রী সাজেদা বেগমকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতো এবং ইলেক্ট্রনিক্স মেকানিক হিসেবে কাজ করতো। তাদের তাবাসসুম নামের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রীর সাথে হেলালের পারিবারিক কলহ লেগে থাকতো । কিছুদিন আগেও হেলালের সাথে তার স্ত্রীর টাকা নিয়ে ঝগড়া-বিবাদ হয়।

গত ২৫ আগস্ট পারিবারিক বিরোধের জের ধরে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি ও মারামারি হয়। পরে রাতে হেলাল নিখোঁজ হন। স্থানীয় ভাবে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় এক নারী শাক তুলতে গিয়ে রোববার সন্ধ্যার আগে স্থানীয় আলম বেপারীর বাড়ির পিছনে একটি ডোবায় অর্ধগলিত অবস্থায় হেলালের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, নিখোঁজের বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ বা জিডি করেনি নিহতের স্ত্রী। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo