শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

দেশে ফেসবুক ব্যবহারকারী ৫ কোটি ২৮ লাখ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 6, 2022,
  • 333 সংবাদটি পঠিক হয়েছে

দেশে ৫ কোটি ২৮ লাখ (৫২.৮ মিলিয়ন) ফেইসবুক ব্যবহারকারী আছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনায় টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে শ্যাম সুন্দর সিকদার বলেন, বিটিআরসি নিজে কোনো ব্যবসা করে না। সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে। এটি একটি শক্তিশালী সংগঠন। সরকারের অন্যতম উদ্দেশ্য ইন্টারনেট সেবাকে সবার কাছে সহজলভ্য করে তোলা। দেশে ৯৮ শতাংশ এলাকায় ৪জি সেবা চালু রয়েছে।

তিনি বলেন, বিটিআরসির শক্তিশালী ডাটাবেজ রয়েছে। কোনো সিম কেনার ক্ষেত্রে আঙ্গুলের ছাপ নেওয়া হয়। এতে এনআইডির মাধ্যমে জানা যায় গ্রাহক কয়টি সিম ব্যবহার করছেন, আইনশৃঙ্খলার স্বার্থে এটা বড় অগ্রগতি। সাইবার জগতে ক্রমবর্ধমান পর্নোগ্রাফি, জালিয়াতি ও ইন্টারনেট ব্যবহারকারীদের প্রাইভেসি লংঘন ঠেকাতে ডিজিটাল সিকিউরিটি সেল তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, মোবাইল ফোনে কথা বলার সময় কলড্রপ হলে টাকা ফেরৎ পাওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে কেউ সেবা বঞ্চিত হলে হেল্পলাইন ১০০ নম্বরে ফোন কল করে সরাসরি অভিযোগ করা যাবে। টেলিটক দেশের ৬টি স্থানে পরীক্ষামূলকভাবে ৫জি নেটওয়ার্কের আওতায় আনার কাজ করছে। এটি প্রধানত উৎপাদনশীল কাজে ব্যবহৃত হবে।

বিটিআরসির সুফল সম্পর্কে চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে এ পর্যন্ত সরকারকে ২৬ হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে। বিটিআরসির সহযোগিতায় দেশের ছয়শত ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শতভাগ ইন্টারনেট সেবার আওতায় আনা হয়েছে। এর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই সেবার পেছনে যে মানুষটি কাজ করছেন তিনি হলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।

শিশুদের জন্য ইন্টারনেট ব্যবহারে প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স সেবাটি বিনামূল্যে দেওয়ার জন্য মোবাইল অপারেটরদের অনুরোধ জানান শ্যাম সুন্দর সিকদার।

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, সুধীজন, বিটিসিএলসহ বিভিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানকারীরা অংশ নেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo