শিরোনামঃ
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ, সাবেক যুবদল সদস্য আহত বরিশালে জমির বিরোধে ভাগিনাকে কুপিয়ে হত্যা করল মামা, আটক ৩ ভোলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, টাকার বিনিময়ে স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাতেন স্বামী মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ট্যাংকারে আগুন বৈধ-অবৈধ পথে আসছে স্বর্ণের বার, গন্তব্য কোথায়? ৮ মাসে কুরআন মুখস্থ করল শিশু আব্দুর রহমান আসছে শীত, চুলে হলুদ কেন দেবেন জানেন? পাবজি: গল্পহীন গেম থেকে কীভাবে তৈরি হচ্ছে সিরিজ?

বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ, সাবেক যুবদল সদস্য আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 8, 2026,
  • 4 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ, সাবেক যুবদল সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ চলাকালে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।

‎শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য।

‎রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা করেন। হামলাকারীদের মধ্যে সোবাহান নামে একজন ছিলেন।

‎রাব্বি বলেন, ফ‍্যাসিস্টের আমলে হামলাকারীরা আওয়ামী লীগ নেতা টুটুলের অনুসারী ছিলেন। তখন তারা চাঁদাবাজি করতেন। তার দোকানেও চাঁদা নিতে গিয়েছিলেন। তবে তিনি চাঁদা না দেওয়ায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

‎বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘আমরা তখন মঞ্চে ছিলাম। ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা নেব।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo