শিরোনামঃ
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ, সাবেক যুবদল সদস্য আহত বরিশালে জমির বিরোধে ভাগিনাকে কুপিয়ে হত্যা করল মামা, আটক ৩ ভোলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, টাকার বিনিময়ে স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাতেন স্বামী মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ট্যাংকারে আগুন বৈধ-অবৈধ পথে আসছে স্বর্ণের বার, গন্তব্য কোথায়? ৮ মাসে কুরআন মুখস্থ করল শিশু আব্দুর রহমান আসছে শীত, চুলে হলুদ কেন দেবেন জানেন? পাবজি: গল্পহীন গেম থেকে কীভাবে তৈরি হচ্ছে সিরিজ?

আসছে শীত, চুলে হলুদ কেন দেবেন জানেন?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 8, 2026,
  • 6 সংবাদটি পঠিক হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :: আসছে শীত, চুলে হলুদ কেন দেবেন জানেন?

নানা ওষুধি গুণে ভরপুর হলুদকে আয়ুর্বেদশাস্ত্রে ‘কাঁচা সোনা’ বলে সম্বোধন করা হয়।  প্রাকৃতিক মহৌষধি বা সোনালি এ ভেষজ ত্বক ও শারীরিক সুস্থতার জন্য বিশেষ উপকারী। কিন্তু আপনি কি জানেন, এটি চুলের যত্নেও দারুণ কাজ করে?

 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, চুল ও মাথার ত্বকের জন্য উপকারী হলুদ। বিশেষ করে এটি শীতের শুষ্কতায় চুল ও মাথার স্ক্যাল্পকে সুরক্ষিত রাখতে পারে। তাই ঋতু পরিবর্তনের এ সময়টা থেকেই চুলের যত্নে হলুদ ব্যবহার করতে পারেন।

 

আসুন এক নজরে জেনে নিই, চুলের যত্নে হলুদের কিছু উপকারিতা সম্পর্কে-

১। হলুদের প্রধান উপাদান হলো কারকিউমিন যা একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বা প্রদাহরোধী যৌগ। এটি মাথার ত্বকের যে কোনও সংক্রমণ রোধ করতে পারে।

 

২। নতুন চুল গজাতেও সাহায্য করতে পারে হলুদ। হলুদের প্যাক বা তেল মাথার ত্বকে মালিশ করলে রক্তসঞ্চালন বাড়ে যা নতুন চুল গজাতে সাগায্য করে পাশাপাশি চুলের অকালপক্বতাও দূর করে।

 

৩। খুশকির সমস্যা কিংবা মাথার ত্বকের চুলকানি যেটিই হোক, এর সমাধানে কার্যকরী হলুদ। কারণ হলুদের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মাথার ত্বকে র‌্যাশ, ব্রণ ও ফুস্কুড়ি দূর করতে সক্ষম।

 

৪। হলুদের তেল চুল রুক্ষ ও নিষ্প্রাণ হওয়া ঠেকাতে পারে। শুধু তাই নয়, হলুদের তেল যদি পেঁয়াজের রসে মিশিয়ে নেন তবে এতে থাকা থাকা সালফার চুল পড়া কমায় এবং চুলের গোড়া মজবুত করে।

 

তাই আজ থেকে শুধু ত্বকের যত্নে নয়, চুলের যত্নেও ব্যবহার করতে পারেন ভেষজ উপাদান হলুদ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo