শিরোনামঃ
বরিশাল নগরীরতে সন্ধ্যা নামলেই মাদকের আসর খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম নরমাল ডেলিভারীর পরামর্শ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ গত প্রায় ১০দিন ধরে মুনাফা ও আসল অর্থ ফেরত পাচ্ছেন না ভোলা পাচারের সময় জব্দ ২১৮ বস্তা সার, সরকারি দামে কিনলেন কৃষকেরা পিরোজপুরে পেয়ারার জনপদে আমড়ার রাজত্ব, বছরে ২৫০ কোটি টাকার বাজার শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না,নাহিদ ইসলাম পটুয়াখালীতে পুকুরে মাছ ধরার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু  চা আপনার হৃদযন্ত্রের বন্ধু নাকি শত্রু?

পটুয়াখালীতে পুকুরে মাছ ধরার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 23, 2026,
  • 27 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে পুকুরে মাছ ধরার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটুয়াখালীর দশমিনায় বৈদ্যুতিক মোটরের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিতোষ সাধু (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের সাধু বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিতোষ সাধু ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোরঞ্জন সাধুর ছেলে। পেশায় তিনি একজন সেলুন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পূর্ব পাশের পুকুরে বৈদ্যুতিক মোটর ব্যবহার করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন পরিতোষ।

এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

সহযোগিতায় তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo