শিরোনামঃ
বরিশাল নগরীরতে সন্ধ্যা নামলেই মাদকের আসর খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম নরমাল ডেলিভারীর পরামর্শ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ গত প্রায় ১০দিন ধরে মুনাফা ও আসল অর্থ ফেরত পাচ্ছেন না ভোলা পাচারের সময় জব্দ ২১৮ বস্তা সার, সরকারি দামে কিনলেন কৃষকেরা পিরোজপুরে পেয়ারার জনপদে আমড়ার রাজত্ব, বছরে ২৫০ কোটি টাকার বাজার শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না,নাহিদ ইসলাম পটুয়াখালীতে পুকুরে মাছ ধরার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু  চা আপনার হৃদযন্ত্রের বন্ধু নাকি শত্রু?

বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ গত প্রায় ১০দিন ধরে মুনাফা ও আসল অর্থ ফেরত পাচ্ছেন না

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 23, 2026,
  • 37 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ গত প্রায় ১০দিন ধরে মুনাফা ও আসল অর্থ ফেরত পাচ্ছেন না

নিজস্ব প্রতিবেদক :: গত প্রায় ১০ দিন ধরে বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ তাঁদের মুনাফার অর্থসহ মেয়াদোত্তীর্ণ গ্রাহকগণ আসল টাকাও ফেরত পাচ্ছেন না। এমনকি নতুন করে কেউ সঞ্চয়পত্র কিনতেও পারছেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ‘পরিবার সঞ্চয়পত্র’ ও ‘পেনশনার সঞ্চয়পত্র’র যেসব গ্রাহক মাসিক মুনাফার অর্থে সংসার ব্যয় নির্বাহ করেন, তাঁরা।

মাসের নির্দিষ্ট সময়ে তাঁদের ব্যাংক হিসাবে মুনাফার অর্থ জমা হওয়ার কথা থাকলেও সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বরিশাল অঞ্চলের লক্ষাধিক গ্রাহক গত প্রায় দশ দিন তাঁদের মুনাফার অর্থ পাচ্ছেন না। বিষয়টি নিয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালকের সাথে সেলফোনে আলাপ করা হলে তিনি জানান, সমস্যাটি শুধু বরিশালের নয়, সারা দেশজুড়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবহিত আছেন এবং সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলেও জানান তিনি। তবে কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, তা বলতে পারেননি তিনি।

গত আগস্ট মাসের প্রথম সপ্তাহের বেশিরভাগ সময়জুড়েও একই পরিস্থিতি অব্যাহত ছিল। এ ছাড়া বিগত দুটি ঈদ উৎসবের টানা ৭-৮ দিন পর্যন্ত ছুটিসহ গত ২০-২৪ অক্টোবর দুর্গাপূজার ৫ দিনের ছুটির সময়েও প্রাপ্য মাসিক মুনাফাপ্রদেয় পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র এবং ৩ মাস অন্তর মুনাফাপ্রদেয় বাংলাদেশ সঞ্চয়পত্রের বিপুল সংখ্যক গ্রাহকের ব্যাংক হিসাবে কোনো মুনাফা জমা হয়নি। মানচিত্রদেখুন

সাম্প্রতিককালে সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারী সাধারণ মানুষসহ সরকারি ও আধাসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও হতাশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিভিন্ন স্কিমের বিনিয়োগকারীগণ।

গত কয়েকদিন ধরেই বরিশালের বিভিন্ন ব্যাংক কাউন্টারে এসব বিনিয়োগকারীর ক্ষোভ ও হতাশার কথাই শোনা যাচ্ছে। অপরদিকে সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বিনিয়োগকারীদের অর্থ না পাওয়ার বিষয়টি নিয়ে অনেকেই ইতোমধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করতেও শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ বিষয়টিকে ‘সরকারের অর্থ সংকটে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের মুনাফা ও বিনিয়োগকৃত আসল অর্থ দেওয়া হচ্ছে না’ বলে প্রচার করে ‘বারবার সার্ভারের সমস্যাকে একটি অজুহাত’ বলেও প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক ::: গত প্রায় ১০ দিন ধরে বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ তাঁদের মুনাফার অর্থসহ মেয়াদোত্তীর্ণ গ্রাহকগণ আসল টাকাও ফেরত পাচ্ছেন না। এমনকি নতুন করে কেউ সঞ্চয়পত্র কিনতেও পারছেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ‘পরিবার সঞ্চয়পত্র’ ও ‘পেনশনার সঞ্চয়পত্র’র যেসব গ্রাহক মাসিক মুনাফার অর্থে সংসার ব্যয় নির্বাহ করেন, তাঁরা।

মাসের নির্দিষ্ট সময়ে তাঁদের ব্যাংক হিসাবে মুনাফার অর্থ জমা হওয়ার কথা থাকলেও সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বরিশাল অঞ্চলের লক্ষাধিক গ্রাহক গত প্রায় দশ দিন তাঁদের মুনাফার অর্থ পাচ্ছেন না। বিষয়টি নিয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালকের সাথে সেলফোনে আলাপ করা হলে তিনি জানান, সমস্যাটি শুধু বরিশালের নয়, সারা দেশজুড়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবহিত আছেন এবং সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলেও জানান তিনি। তবে কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, তা বলতে পারেননি তিনি।

গত আগস্ট মাসের প্রথম সপ্তাহের বেশিরভাগ সময়জুড়েও একই পরিস্থিতি অব্যাহত ছিল। এ ছাড়া বিগত দুটি ঈদ উৎসবের টানা ৭-৮ দিন পর্যন্ত ছুটিসহ গত ২০-২৪ অক্টোবর দুর্গাপূজার ৫ দিনের ছুটির সময়েও প্রাপ্য মাসিক মুনাফাপ্রদেয় পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র এবং ৩ মাস অন্তর মুনাফাপ্রদেয় বাংলাদেশ সঞ্চয়পত্রের বিপুল সংখ্যক গ্রাহকের ব্যাংক হিসাবে কোনো মুনাফা জমা হয়নি। মানচিত্রদেখুন

সাম্প্রতিককালে সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারী সাধারণ মানুষসহ সরকারি ও আধাসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও হতাশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিভিন্ন স্কিমের বিনিয়োগকারীগণ।

গত কয়েকদিন ধরেই বরিশালের বিভিন্ন ব্যাংক কাউন্টারে এসব বিনিয়োগকারীর ক্ষোভ ও হতাশার কথাই শোনা যাচ্ছে। অপরদিকে সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বিনিয়োগকারীদের অর্থ না পাওয়ার বিষয়টি নিয়ে অনেকেই ইতোমধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করতেও শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ বিষয়টিকে ‘সরকারের অর্থ সংকটে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের মুনাফা ও বিনিয়োগকৃত আসল অর্থ দেওয়া হচ্ছে না’ বলে প্রচার করে ‘বারবার সার্ভারের সমস্যাকে একটি অজুহাত’ বলেও প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo