শিরোনামঃ
দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে উখিয়ায় ৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন আ.লীগকে হুঁশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠাই রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি: শায়খে চরমোনাই বরিশালে কাচ্চি ভাইকে ২০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ দখলের হুমকি দিয়ে ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের ভোলায় ৫০০ টাকা নিয়ে মা-মেয়ের কথা-কাটাকাটি, অভিমানে মায়ের বিষপানে মৃত্যু পটুয়াখালী পায়রা বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ অনুমোদন আমির হোসেন আমুর পিএস শাহিন গ্রেফতার ইসলাম গ্রহণের পর উমরাহ প্যাকেজ উপহার পেলেন ৮০ নবমুসলিম

বাংলাদেশ দখলের হুমকি দিয়ে ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 28, 2026,
  • 4 সংবাদটি পঠিক হয়েছে

বাংলাদেশ দখলের হুমকি দিয়ে ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
নিউজ ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পাঁচ দশকের বেশি সময় অতিক্রম করেছে। মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু সম্প্রতি প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, স্পষ্ট অবমাননা এবং বাংলাদেশের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ। তার এমন আগ্রাসনমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতীতে ত্যাগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে। কোনো আধিপত্যবাদী শক্তির হুমকি-ধমকিতে ভয় পায় না। যে কোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং থাকবে। ভারতে আশ্রয় নেওয়া পতিত ফ্যাসিবাদীদের বাংলাদেশে ফেরত না দিয়ে জনগণের প্রতি অসম্মান প্রদর্শন করে চলেছে।

তিনি বলেন, আমরা আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সমমর্যাদা ও সম্মানসূচক সম্পর্ক ভারতীয় কর্তৃপক্ষ বজায় রাখবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ কিংবা উসকানি দেওয়া থেকে বিরত থাকবে। একই সঙ্গে চব্বিশের জুলাই বিপ্লবে হাজার হাজার নাগরিককে হত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তর করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সম্পর্কে ভারতীয় সরকারের একজন মন্ত্রীর বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার শামিল। বর্তমান সরকারকে কূটনৈতিকভাবে আধিপত্যবাদী ও আগ্রাসী বক্তব্য প্রত্যাহারে ভারতীয় কর্তৃপক্ষের ওপর চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo