শিরোনামঃ
দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে উখিয়ায় ৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন আ.লীগকে হুঁশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠাই রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি: শায়খে চরমোনাই বরিশালে কাচ্চি ভাইকে ২০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ দখলের হুমকি দিয়ে ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের ভোলায় ৫০০ টাকা নিয়ে মা-মেয়ের কথা-কাটাকাটি, অভিমানে মায়ের বিষপানে মৃত্যু পটুয়াখালী পায়রা বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ অনুমোদন আমির হোসেন আমুর পিএস শাহিন গ্রেফতার ইসলাম গ্রহণের পর উমরাহ প্যাকেজ উপহার পেলেন ৮০ নবমুসলিম

পটুয়াখালী পায়রা বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ অনুমোদন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 28, 2026,
  • 5 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালী পায়রা বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ অনুমোদন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দেশের বৃহত্তম পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের দাম নির্ধারণ করেছে সরকার। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছে ৭ দশমিক ৯৮ মার্কিন সেন্ট, বাংলাদেশি মুদ্রায় যা ৬ টাকা ৭৮ পয়সা।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পায়রা কেন্দ্রের জন্য নির্ধারিত লেভেলাইজড ট্যারিফের মধ্যে সক্ষমতা চার্জ ৩ দশমিক ১০ সেন্ট ও জ্বালানি ব্যয় ৪ দশমিক ৮৭ সেন্ট। কেন্দ্রটি নির্মাণ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল)।

একই সভায় বাগেরহাটের রামপাল মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফও অনুমোদন দেওয়া হয়। ওই কেন্দ্রের প্রাথমিক পরিচালনা থেকে বাণিজ্যিক পরিচালনা শুরুর আগ পর্যন্ত সময়ের জন্য লেভেলাইজড ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২৮ সেন্ট (৯ টাকা ১১ পয়সা) এবং বাণিজ্যিক পরিচালনা শুরুর পরের সময়ের জন্য ৮ দশমিক ১৬ সেন্ট (৮ টাকা ৯৮ পয়সা)।

এ ছাড়া একই সভায় যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টন গমের দাম ধরা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ ডলার, মোট ব্যয় প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo