শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাতে ২০ গ্রাম প্লাবিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 12, 2022,
  • 289 সংবাদটি পঠিক হয়েছে

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে শনিবার থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে রাঙ্গাবালী, গলাচিপা ও কলাপাড়ার অন্তত ২০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

বেড়িবাঁধের বাইরে এবং চর ও নিম্নাঞ্চল এলাকা শনিবার থেকে দু’দফা জোয়ারে প্লাবিত হয়েছে।

পটুয়াখালী শহর রক্ষা বাঁধ অকার্যকর হয়ে পড়ায় অনেক লোকালয়ে পানি প্রবেশ করেছে। সাগর বেশ উত্তাল থাকায় অধিকাংশ ট্রলার ও নৌকা ইতিমধ্যে নিরাপদে বন্দরে ফিরেছে।

পর্যটন নগরী কুয়াকাটায় অবস্থানরত পর্যটকদের সাগরে সাঁতার না কাটার জন্য নির্দেশনা দিয়েছে টুরিস্ট পুলিশ। পাশাপাশি নিরাপদে চলাচল করার জন্য প্রচারণা চালানো হচ্ছে।

আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর পটুয়াখালী অফিস।

অফিস জানায়, উপকূলীয় এলাকায় দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়াও জেলায় আরও দু’দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

কোস্টগার্ড দক্ষিণ জোন (এক্স) বিএন স্টাফ অফিসার (অপারেশনস) লে. মোহাম্মদ হাসান মেহেদী, আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের জেলেদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার জন্য নির্দেশনামূলক প্রচারণা চলছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo