শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বৈরী আবহাওয়া, বৃষ্টি ও জোয়ারে প্লাবিত ঝালকাঠি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 12, 2022,
  • 279 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:: লঘু চাপের প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতেও বৈরি আবহাওয়া অব্যাহত রয়েছে। অন্যদিকে লঘু চাপের সঙ্গে পূর্ণিমার প্রভাবে জোয়ারে স্থানীয় নদীগুলোতে পানিও বেড়ে চলছে।

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা বলছেন, ভাটায় পানি নেমে গেলেও প্রতিদিন দু’দফা জোয়ারে প্লাবিত হচ্ছে নদী পাড়ের গ্রামাঞ্চল।

সোমবার (১২ সেপ্টেম্বর) ভোর থেকেই থেমে থেমে মাঝারি বৃষ্টি পড়ছে। জেলা শহরের সুগন্ধা পাড়ের নতুন চর ও কাঠপট্টির কলাবাগান এলাকায় নতুন করে পানিবৃদ্ধিতে দুর্ভোগে পড়েছেন অসংখ্য পরিবার।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানিয়েছেন, আজ (সোমবার) ভোর ৬ টায় সুগন্ধা, বিশখালি ও বাসন্ডাসহ জেলার সকল নদীতে জোয়ারের পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এর ওপর সকাল থেকেই বৃষ্টি থাকায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo