শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

পটুয়াখালী জেল থেকে মুক্তি পেল ভারতীয় ১৬ জেলে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 14, 2022,
  • 288 সংবাদটি পঠিক হয়েছে

 

পটুয়াখালী: বাংলাদেশের জলসীমানায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের দায়ে নৌ-বাহিনীর হাতে আটক ভারতীয় ১৬ জেলেকে মুক্তি দিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনারে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা কারাগার থেকে ১৬ জেলেকে গ্রহণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ কুমার।

কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২০২২ সালের ২৩৭নং মামলার জামিন মর্মে তাদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় সেখানে জেল সুপারের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং জেলার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা কারাগারের জেলার আনোয়ার হোসেন বলেন, আমরা আদালতের জামিন নির্দেশনা পেয়ে ভারতীয় ১৬ জেলেকে তাদের গচ্ছিত মালামালসহ ভারতীয় সহকারী হাইকমিশনারে হস্তান্তর করেছি। তারা সবাই হাইকমিশনারের সঙ্গে দুপুর আড়াইটার দিকে কারাগার ত্যাগ করেছেন। পরে তারা পায়রা বন্দর থেকে নিজেদের মাছের টলারে করে নৌপথে ভারত রওনা দেন। হস্তান্তর জেলেদের বাড়ি ভারতের দক্ষিন চব্বিশ পরগনা ও পশ্চিম বঙ্গ প্রদেশে।

এর আগে গত ১৯ জুলাই গভীর রাতে পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া থেকে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিন অংশের গভীর সমুদ্রে তাদের আটক করা হয়েছিল।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo