শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু বাবা আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 15, 2022,
  • 299 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের উজিরপুরে বড়শি দিয়ে মাছ শিকারে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা।

 

আজ বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার উত্তর নাথারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ রায় (২২) উজিরপুর উপজেলার জামির বাড়ি এলাকার বাসুদেব রায়ের ছেলে।

আহত বাসুদেব রায় (৫৫) উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উজিরপুর মডেল থানার এসআই শফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে তিনটার দিকে উত্তর
নাথারকান্দি এলাকার বিলে বড়শি ফেলতে যায় বাবা-ছেলে। এ সময় বৃষ্টি শুরু হলে বিলের পাশে ঘেরে টিনের ঘরে আশ্রয় নিতে রওনা দেন তারা। কিন্তু নিখিল বড়ালের ক্ষেতে দেওয়া বিদ্যুত সংযোগে স্পৃষ্ট হন বাবা-ছেলে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ছেলের মৃত্যু হয়।

 

এসআই জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইউপি সদস্য কৃষ্ণ কান্ত রায় বলেন, ক্ষেতে মাছ কিংবা কোনো ফসল নেই। তবুও কেন বিদ্যুত সংযোগ দিয়ে রেখেছে জানি না। ঘটনার পর পরই নিখিল বাড়ি থেকে পালিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo