শিরোনামঃ
এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসত ঘরে আগুন দিল ছেলে সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরাতে আল্টিমেটাম বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার খুনের আসামি বরিশালে গ্রেপ্তার টানা ২২ দিনের নিষেধা’জ্ঞা শেষে মেঘনায় হাজারো জেলে, জমজমাট ইলিশের বাজার বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা যেভাবে নবুয়তের মোহর দেখে শেষ নবীকে চিনেছিলেন সালমান ফারসি পিরোজপুরে ফের দু’র্ঘ’ট’না, সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পিরোজপুরে বিএনপির ৩১ নেতাকর্মীর জামিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 20, 2022,
  • 323 সংবাদটি পঠিক হয়েছে

 

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ৩১ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালত তাদের এই জামিন দেন।

 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আকন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে বিএনপির ৩১ নেতাকর্মী স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।

 

 

এর আগে পুলিশ ওই মামলায় সাতজনকে গ্রেফতার করলে আদালত তাদের পৃথকভাবে জামিন দেন। তবে মামলার বাকি আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন।

 

 

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, গত ৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় শাসক দলের লোকজন ওই সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর করেন। তাদের হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন।

 

 

তিনি আরও জানান, ঘটনার পরে উপজেলা কৃষকলীগ যুগ্ম আহবায়ক ছিদ্দিকুর ফকির বাদী হয়ে উল্টো বিএনপির শতাধিক নামীয় ও দুই শতাধীক অজ্ঞাত নেতাকর্মীর ওপর মামলা দায়ের করেন।

 

 

উল্লেখ্য, ওই দিন বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীকে নিয়ে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় দলের অন্তত ৬০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo