শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

গৌরনদীতে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 21, 2022,
  • 337 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে রাব্বি সরদার নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত রাব্বি বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা এলাকার আলমগীর
সরদারের ছেলে। পেশা সে ইজিবাইক চালক।

বুধবার দুপুরে র‌্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১০টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া গ্রামের এক তরুনীকে (১৭) বিয়ের প্রলোভনে ফুসলিয়ে মাগুরা এলাকার বেরি বাঁধের পাশে সেলিম হাওলাদারের মুরগীর ফার্মের একটি ঘরে নিয়ে রাতভর তরুনীকে ধর্ষন করে রাব্বি। পরেরদিন সকালে ওই তরুনিকে ফেলে ধর্ষক রাব্বি পালিয়ে যায়।

উপায় না পেয়ে তরুনী একটি গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তরুনীকে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে তরুনীর মা গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে রাব্বিকে থানায় হস্তান্তর করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo