শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 24, 2022,
  • 314 সংবাদটি পঠিক হয়েছে

জমি নিয়ে বিরোধের জেরে নগরীর ২৮ নং ওয়ার্ডের শের-ই বাংলা সড়কের মসজিদ গলির বাসিন্দা আব্দুর রব আকনের স্ত্রী নাসিমা আক্তার (৫০) ও তার ছেলে আবুল বাশার রানা (৩০) নামের দুইজনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।

 

আহত  সূত্রে জানা গেছে, শনিবার জোহরের নামাজের পরে আব্দুর রব আকন তার নিজ বাসায় ফেরার পথে তারই আপন ভাই ও তার ছেলেরা তার গতিরোধ করে তার উপর হামর চেস্টা করে। এসময় আব্দুর রব আকনের ছেলে আবুল বাশার রানা তাদেরকে ঝামেলা সৃষ্টি না করতে বলে তার বাবাকে নিয়ে বাড়ির দিকে রওনা হন। এসময় মোকসেদুর রহমান আকন এবং তার তিন ছেলে সিদ্দিকুর রহমান আকন, আনিছুর রহমান আকন ও রিয়াদ আকন তাদের উপর হামলা চালায়।

 

হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে আব্দুর রব আকনের স্ত্রী নাসিমা আক্তার উপস্থিত হলে হামলাকারীরা তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।ঘটনার পর স্বজনেরা তাঁদের আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাঁসপাতালে ভর্তি করেন।

 

আহত আবুল বাশার জানান,আমাদের বাড়ির কিছু জায়গা নিয়ে আমার চাচার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল।তারা আজ (শনিবার) আমাদের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে।এঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত আভিযোগ দেয়া হয়েছে।

 

 

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানান, এরকম কোনো অভিযোগ এখনো আমরা পাইনি।অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo