শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

বরিশালে মহাসপ্তমী পূজায় বিশ্ব শান্তি, সম্প্রীতি কামনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 2, 2022,
  • 377 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: দেবীর নব পত্রিকা স্নান, প্রবেশ ও স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ, সপ্তমী বিহীত পূজা প্রশস্তা এবং পূজারীদের পুস্পাঞ্জলীর মধ্যে দিয়ে বরিশালে মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয়েছে সপ্তমী বিহীত পূজা। রবিবার সকাল ৬টা থেকে ১১টার মধ্যে বরিশাল জেলা ও মহানগরীর মন্দিরে মন্দিরে পূজার এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

৫ দিনব্যাপী দুর্গোৎসবের দ্বিতীয় দিন আজ সকালে ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনী আর উলুধ্বনীতে মুখরতি হয়ে ওঠে মন্ডপগুলো। উৎসবকে কেন্দ্র করে মন্ডপগুলো সাঁজানো হয়েছে নবরূপে।
এবার দুর্গা দেবী এসেছে গজে করে আর নৌকায় চড়ে কৈলাশে যাবে বলে জানিয়েছেন বরিশাল মহানগরীর জগন্নাথ দেবের বাড়ি পূজা মন্ডপ পরিচালনা কমিটির পুরোহিত গোপাল চন্দ্র সাহা।

এবার বরিশাল জেলা ও মহানগরী ৬৪৫টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে মহানগরীতে পূঁজা মন্ডপের সংখ্যা ৪৫টি। আগামী ৫ অক্টোবর দেবী বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo