শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৩৫ ভারতীয় জেলে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, October 5, 2022,
  • 328 সংবাদটি পঠিক হয়েছে

 

বঙ্গোপসাগরে অবৈধ প্রবেশ করে মাছ ধরার অপরাধে দীর্ঘ তিন মাস চার দিন কারাভোগ শেষে নিজ দেশে ফিরেছেন ১৩৫ জন ভারতীয় জেলে।

মঙ্গলবার (৪ অক্টোবর) আদালত এসব জেলেদের মুক্তির আদেশ দেন। পরে বিকেলে বাগেরহাট জেলা কারাগার থেকে এসব জেলেদের মুক্তি দেওয়া হয়।

বাগেরহাটের জেল সুপার এসএম কামরুল হুদা ও বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান মুক্তি পাওয়া ভারতীয় জেলেদের খুলনাস্থ ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার ইন্ডার জিৎ সাগরের কাছে হস্তান্তর করেন।

পরে সড়ক পথে পুলিশ প্রহরায় তাদের মোংলায় নেওয়া হয়। মোংলা ফেরিঘাট এলাকায় থাকা ৮টি ট্রলার নিয়ে বিকেলে ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনার উদ্দেশে রওনা হয়ে যান তারা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এফ বি মা করুণাময়ী, মা তারা, তারা মা, কৌশিক, সুস্মিতা, অনিক ও জয়লক্ষ্মী নামক ২টিসহ মোট ৮টি ট্রলারে ১৩৫ জন ভারতীয় জেলে দক্ষিণ-চব্বিশ পরগনার উদ্দেশে মোংলা ছেড়েছেন। ভারত থেকে এ সব জেলেদের নিতে আসা তাদের স্বজনরাও এ ট্রলারে রওনা হয়েছেন।

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় গত ২৭ জুন আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনীর সদস্যরা। এরমধ্যে গত ২৮ জুন চারটি ট্রলার ও ৬৮ জেলে এবং ২৯ জুন চারটি ট্রলার ও ৬৭ জেলেকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেন নৌবাহিনী। এরপর আটক ওই ১৩৫ জেলেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo