শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিহত ৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 6, 2022,
  • 310 সংবাদটি পঠিক হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

বুধবার রাত ৯টার দিকে জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে হঠাৎ বান চলে আসায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে অনেক মানুষের সমাগম ঘটে। এ সময় নদীতে হঠাৎ হড়পা বান চলে আসায় নদীতে আটকে পড়ে বিসর্জনের গাড়ি। এতে আটকে পড়েন বিসর্জন দিতে অনেকে। এ ঘটনায় প্রাথমিকভাবে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অনেকে নিখোঁজ রয়েছেন। একইসঙ্গে নদীর চরে আটকে রয়েছেন অনেক মানুষ।

খবর পেয়ে দমকল বাহিনী এবং পুলিশ মরদেহ ও চরে আটক পড়াদের উদ্ধার কাজ শুরু করে। একইসঙ্গে নিখোঁজদের সন্ধানের কাজ অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo