শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

তিনদিনে বরিশালে ৫৭ জেলের কারাদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 10, 2022,
  • 275 সংবাদটি পঠিক হয়েছে

মা ইলিশ রক্ষা অভিযানের গত তিনদিনে গোটা বরিশাল বিভাগে ৫৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। এছাড়া এই পর্যন্ত ১৫ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য দুই কোটি ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

সোমবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিন।

তিনি জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কা‍উকে এই বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না।

বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, সোমবার সকাল পর্যন্ত পাওয়া

তথ্যানুযায়ী মা ইলিশ রক্ষায় বিভাগে মোট ১১৯ টি মোবাইল কোর্ট বসে। অভিযান

পরিচালিত হয় ৪৬২ টি। এসব অভিযান থেকে ৭১৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ৬৬টি মামলায় প্রায় এক লাখ টাকা জরিমানা এবং ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে
কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা কালে ১৩৫টি অবতরণ কেন্দ্র, ৮১৭ টি মাছঘাট, ১৫৪৮টি আড়ত, ৯৫২ টি বাজার পরিদর্শন করা হয়।

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ৭ অ‌ক্টোবর থে‌কে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo