ভোলার যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, October 19, 2022,
  • 299 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টেবর) দিবাগত রাত ২টার দিকে ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে নৌ পুলিশের টিম মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুজন মাঝি জানান, রাতে ফেরিঘাট সংলগ্ন পন্টুনের পাশে নদীতে ভাসমান অবস্থায় বস্তাবন্দি মরদেহ দেখতে পান দায়িত্বরত পুলিশ। পরে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

মরদেহের এক হাত এবং এক পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে হত্যার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে। সর্ট প্যান্ট এবং গেঞ্জি পরনে থাকা মরদেহটি তিন/চারদিন ধরে নদীতে ভাসমান ছিল বলে পুলিশের ধারণা। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo