শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বরিশালে প্রাইভেটকারে ১৫ কেজি গাঁজা, আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 22, 2022,
  • 306 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে অভিযান চালিয়ে পৌনে ৮ লাখ টাকা মূল্যের সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটায়িলন। এ সময় মাদকদ্রব্য (গাঁজা) বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল সেট জব্দ করা হয়।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাইভেট কার ভর্তি গাঁজাসহ ২ জন আটকের বিষয়টি জানান ১০ আর্মড পুলিশ ব্যাটায়িলন।

অভিযানে আটককৃতরা হল- বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. শাহিন (৩৫) ও সিলেট মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানাধীন শেখঘাট খাসিটোলা এলাকার কামাল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৭)।

১০ আর্মড পুলিশ ব্যাটায়িলনের পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর কালিজিরা ব্রীজ সংলগ্ন বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এ অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারে রক্ষিত সাড়ে ১৫ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo