শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

চরফ্যাশনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 27, 2022,
  • 317 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা-ভাঙচুর ও চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে যুবলীগ ও ছাত্রলীগসহ সরকার দলীয়দের এ হামলায় যুবদল ও ছাত্রদলসহ তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর, তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

চরফ্যাশন উপজেলা যুবদল সভাপতি আশরাফুল ইসলাম দীপু জানিয়েছেন, সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের বাসায় সকাল ১০টার দিকে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা চলছিল। এসময় যুবলীগ ও ছাত্রলীগসহ সরকার দলীয় লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং এমপি নাজিম উদ্দিনের বাসায় ভাঙচুর চালায়। এমনকি পুলিশের কাছ থেকে নেতাকর্মীদের ছিনিয়ে নিয়েও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
তিনি জানান, আহতদের মধ্যে উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মিলন, যুগ্ম সম্পাদক রাব্বি, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালমান, সাদ্দাম, মোবারক, বাবলু, মেহেদী, আনোয়ার, জাকির, ফয়সাল ও বিল্লালসহ ২৫-৩০ জনের অবস্থা গুরুতর।

এ ঘটনা নিয়ে চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo