শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 31, 2022,
  • 346 সংবাদটি পঠিক হয়েছে

আগামী ৫ নভেম্বর বঙ্গবন্ধু উদ্যানে (বেল্স পার্ক) বিভাগীয় গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। সোমবার বিকালে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার অনুমতি প্রদাণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘বিএনপি’র আবেদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু উদ্যোনের পশ্চিম পাশে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ৭ নভেম্বর বঙ্গবন্ধু উদ্যানে একটি সরকারি অনুষ্ঠান রয়েছে।

জেলা প্রশাসক বলেন, ওই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালী যুক্ত থাকবেন। এ কারণেই বঙ্গবন্ধু উদ্যানের একটি অংশ ছেড়ে দিয়ে বিএনপিকে সমাবেশ করার জন্য অনুমতি দেয়া হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, ‘আমরা বেল্স পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। বিকাল ৩টার দিকে ডিসি (জেলা প্রশাসক) সাহেব ফোন করে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশ করার অনুমতির বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘৫ নভেম্বর বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ব্যাপক জনসমাগম হবে। জনস্রোত ঠেকাতে ৪ ও ৫ নভেম্বর প্রথমে বাস এবং পরে নগরীতে তিন চাকার যানবাহনে ধর্মঘট ডাকা হয়েছে। এটা বিএিনপির সমাবেশ বানচাল করতে সরকারের একটি ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি বলেন, ‘৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশে জনস্রোত নেমে আসবে। নেতাকর্মীদের কোনভাবেই আটকে রাখা যাবে না।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo