শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশালে ৬০০ পিস ইয়াবাসহ যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 31, 2022,
  • 362 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে ৬০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস জোমাদ্দার (৩৯) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার বেলা ২টার দিকে তাকে আটক করে বলে নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকাগামী বাসে বিপুল পরিমাণ ইয়াবা আসতে আছে। সেই গোপন সংবাদের ভিত্তিতে খোন্দকার জাফর আহমেদ, উপ-পরিদর্শক, মোঃ ফারুক হোসেন, সহকারী উপ-পরিদর্শক, দীপংকর মণ্ডল, সহকারী উপ-পরিদর্শক, আব্দুল হামিদ,ইমাম হোসেন শামীম, মোঃ ফয়েজ আহম্মেদ, মোঃ হেলাল উদ্দিনের সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করি এবং অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবাসহ যুবককে আটক করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ী পটুয়াখালী জেলার মহিপুর থানার নাজিরপুর ০৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ছত্তার জমাদ্দারের পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই ইশতিয়াক হোসেন বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo