শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশালে মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 4, 2022,
  • 290 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে সমাবেশের একদিন আগেই বরিশালে এসে পৌঁছেছেন বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় তারা বিমান যোগে বরিশালে এসে পৌঁছেছেন। সমাবেশ স্থলের পাশেই নগরের বান্দ রোডস্থ গ্রান্ড পার্ক হোটেলে উঠেছেন তারা।

কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার পূর্বে আকাশ পথে বিমানে বরিশাল বিমান বন্দরে এসে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।

এসময় তার সাথে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, আমির খসরু মাহামুদ। এসময় বরিশাল বিমানবন্দরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানান বরিশাল জেলা, মহানগর এবং বিভাগীয় নেতৃবৃন্দ। পরে তাদের মোটরসাইকেলের বহরে বরিশাল নগরীতে নিয়ে আসা হয়।

তবে সমাবেশ সফল করার লক্ষ্যে আগে থেকেই বরিশালে অবস্থান করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, ডা. এজেডএম জাহিদ হাসান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, হাবিব উন নবী খান সোহেলসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

মেজবা উদ্দিন ফরহাদ বলেন, ‘ঢাকা থেকে যেসব সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন তারা সমাবেশ স্থল বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) এর পাশেই গ্রান্ডপার্ক হোটেলে উঠেছেন। তারা ওই হোটেল থেকেই সরাসরি সমাবেশে যোগানদান করবেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আমার বাসায় উঠেছেন।

আগামীকালের গণসমাবেশে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্ব করার কথা রয়েছে।

ওদিকে আজকেও সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান লোকে লোকারন্য রয়েছে। মিছিল শ্লোগানে উত্তপ্ত করে রেখেছে নেতাকর্মীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo