শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

বরিশালে বিএনপি সাবেক এমপির ওপর হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 5, 2022,
  • 373 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে পটুয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান খানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সঙ্গে থাকা আরও ৫ জন‌ আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে পটুয়াখালী থেকে বরিশাল যাওয়ার পথে গাবুয়া এলাকা অতিক্রমকালে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত শাজাহান খানের ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, রাস্তায় রাস্তায় ব্যারিকেড ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে আওয়ামী লীগ সরকার। সন্ধ্যার পরে আমার বাবা শাহজাহান খান বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশাল যাওয়ার পথে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় অতিক্রমকালে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার পরিচয় দেওয়ার পরেও এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়।

আরও বলেন, হামলায় আমার বাবাকে বহনকারী মোটরসাইকেলের চালক সাইদুলও আহত হন। একই সময়ে হামলায় ইসাহাক ও শাহ আলম নামে অপর দুইজন কর্মী আহত হন। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাইনি, কেউ যদি অভিযোগ করেন তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও মহাসড়কে আমাদের মোবাইল টিম কাজ করছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo