শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

স্বাভাবিক হচ্ছে বরিশালের লঞ্চ চলাচল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 5, 2022,
  • 297 সংবাদটি পঠিক হয়েছে

নগরজুড়ে মাহিন্দ্রা-টেম্পু-সিএনজিসহ থ্রি-হুইলার যানবাহনগুলো সন্ধ্যার পর থেকেই আগের নিয়মে চলাচল শুরু করেছে।

বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হতে না হতেই বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সেই সঙ্গে ভোলা-বরিশাল রুটেও স্পিডবোড চলছে। তবে অভ্যন্তরীণ রুটে এখনও লঞ্চ চলাচল শুরু হয়নি।

অপরদিকে, বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাসই রাতে চলবে না বলে জানা গেছে। তাই আগামীকাল সকাল থেকে অগ্রিম টিকেট বিক্রি করেছে বাস কাউন্টারগুলো। এ ছাড়া নগরীতে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, শুক্রবার থেকে বন্ধ থাকা অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলো শনিবারও চলেনি। তবে বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে সুন্দরবন-১১, পিএস আওলাদ ও পারবত-১৮ লঞ্চ যাত্রী নিয়ে যথা সময়ে ছেড়ে যাবে।

লঞ্চ মালিক সমিতির সদস্য সাইফুল ইসলাম পিন্টু বলেন, ‘আজ বরিশাল থেকে তিনটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তবে তেমন যাত্রী নেই লঞ্চগুলোতে।’

এদিকে বরিশাল ডিসি ঘাট থেকে স্পিডবোড পরিচালনার দায়িত্বে থাকা মো. তারেক জানান, বিকেল ৪টার পর ভোলা থেকে স্পিডবোড চলাচল স্বাভাবিক হওয়ায় তারাও নিয়ম অনুযায়ী বরিশাল থেকে বোট চালানো শুরু করেছেন। বিকেলে প্রচুর যাত্রী হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে রাতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাবে না বলে জানিয়েছে বাস মালিক সমিতির সভাপতি গোলাম মাশরেক বাবলু।

তিনি বলেন, ‘আমাদের অল্টিমেটাম ছিল রোববার সকাল ৬টা পর্যন্ত। তাই এর আগে বাস চলাচল সম্ভব নয়।’

এদিকে বাস কাউন্টারগুলোর দায়িত্বে থাকা স্টাফরা জানান, ‘অনেকেই ঢাকা যাওয়ার জন্য টার্মিনালে এসেছেন। তবে বাস চলাচল না করায় ফিরে যাচ্ছেন তারা। অনেকে আবার রোববার সকালের অগ্রিম টিকেট ক্রয় করছেন।’

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাউছার হোসেন শিপন বলেন, ‘আমরা এ বিষয়ে রাতে বৈঠক করবো। আগামীকাল সকাল ৬টা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার আল্টিমেটাম দেয়া আছে। সেটা বাড়ানো হবে কি-না ওই বৈঠকে সিদ্ধান্ত হবে।’

যদিও নগরজুড়ে মাহিন্দ্রা-টেম্পু-সিএনজিসহ থ্রি-হুইলার যানবাহনগুলো সন্ধ্যার পর থেকেই আগের নিয়মে চলাচল শুরু করেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo