শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

বরিশালে বিড়াল মেলায় একসঙ্গে শাকিব-অপু-বুবলী!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 12, 2022,
  • 301 সংবাদটি পঠিক হয়েছে

ঢালিউড কিং শাকিব খান ঘিরে আলোচনায় আসেন অপু বিশ্বাস আর বুবলী। কিছুটা দূরে থাকলেও এবার বিড়াল মেলায় দেখা মিলেছে একসঙ্গে। তবে তাদের নয়, দেখা মিলেছে বিড়ালের। শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী নামেই তিনটি বিড়াল অংশ নিয়েছে প্রতিযোগিতায়।

প্রথমবারের মতো বরিশালে আয়োজন করা হয় বিড়াল মেলার। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি কনভেনশন হলে এ মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় ৪০টি বিড়াল।

মেলার আয়োজক ক্যাট/পার্সিয়ান ক্যাট সোসাইটি অব বরিশালের সমন্বয়ক আবির বিন মিজান বলেন, পশুর প্রতি ভালোবাসার জায়গা থেকেই বিড়ালপ্রেমীদের নিয়ে একটি গ্রুপ খুলি আমি ও আমার স্ত্রী। গ্রুপে অল্প সময়ের মধ্যে ব্যাপক সাড়া মেলে। তাই সবার সম্মতিতে বরিশালে বিড়াল মেলার আয়োজন করা হয়। এখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় ৪০টি বিড়াল। পরে জয়ীদের পুরস্কার দেওয়া হয়।

মেলার প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল আলম বলেন, মেলাটি একটি চিত্তবিনোদনেরও বিষয়। বিভিন্ন যান্ত্রিক কারণে নাগরিক জীবনে আমরা হাঁপিয়ে উঠেছি। তাই মানুষকে প্রাণীদের প্রতি আরো সদয় করবে এ মেলা।

মেলায় অংশগ্রহণকারী জেবা মারিয়া অহনা বলেন, আমরা শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলীর নামে বিড়ালের নাম রেখেছি। কারণ বর্তমানে এর ট্রেন্ড চলছে। আমরা চার বছর ধরে বিড়াল পুষছি।

আরেক অংশগ্রহণকারী রাখি বলেন, একজন পশুপ্রেমী হিসবে আমি বিড়াল পুষছি। আজকে মেলায় এসে খুব ভালো লাগছে। চমৎকার আয়োজন। মানুষকে আরো আগ্রহী করে তুলবে পশুপ্রেমে।

অংশগ্রহণকারী ঐশ্বর্য বলেন, বিড়াল অনেক মায়াবী হয়। বিড়াল খুব সুন্দর হওয়ায় পুষছি। মেলায় এসে আমার অদ্ভুত রকমের ভালো লাগছে।

মেলায় শতাধিক দর্শনার্থী ও ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। মেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo