শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বরিশাল বিএনপির দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 15, 2022,
  • 280 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালসহ দেশের চারটি জেলায় নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ তালিকায় বরিশালের বাইরে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ ও ভোলা জেলা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ভোলা জেলা বিএনপির তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বরিশাল দক্ষিণ জেলার আহ্বায়ক করা হয়েছে আবুল হোসেন এবং অ্যাডভোকেট আবুল কালাম শাহীনকে করা হয়েছে সদস্যসচিব।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo