শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর কাবার সামনে শপথ, তবুও টেকেনি সংসার; প্রবাসীর ৪৯ লাখ টাকা আত্মসাত ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশু, ১৪ দিন পর মায়ের কোলে ফিরল সাদিয়া মধ্যবর্তী নির্বাচনে হারলে বাকি ২ বছর কীভাবে সামলাবেন ট্রাম্প বরিশালে ৫০ বোতল কোডিন সিরাপসহ নারী মাদক কারবারি আটক বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল জোড়া কবর জেগে ওঠা’র রহস্য উদ্ঘাটন করলো প্রশাসন নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন জমি লিখে নেয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে দিল সন্তানরা

বরিশালে ইটের গুঁড়া দিয়ে মরিচ তৈরি, প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 15, 2022,
  • 314 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে কৃত্রিম রং ও ইটের গুঁড়া মিশিয়ে মরিচের গুঁড়া তৈরির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিএসটিআইয়ের উপপরিচালক মো. জাকির হোসেন মিয়া।

তিনি জানান, জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় নগরীর হাটখোলা মরিচপট্টি রোডের মেসার্স খান স্টোরে অভিযান চালনো হয়। অভিযানে সেখানে কৃত্রিম রং ও ইটের গুঁড়া মিশিয়ে মরিচের গুঁড়া উৎপাদনের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ ছাড়া অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে কৃত্রিম রং ও ইটের গুঁড়া মেশানো পাঁচ মণ মরিচের গুঁড়া বিনষ্ট করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo