শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

‘মদের লোভে’ এসে খোকন-মিজানের ফাঁদে পড়ে মাছ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 19, 2022,
  • 297 সংবাদটি পঠিক হয়েছে

মদপান করে শুধু মানুষই নয়, মাছও মাতাল হয়! নেশার ঘোরে টপাটপ গিলে টোপ। ধরা পড়ে বড়শিতে। তা বুঝতে পেরে মাছকে মাতাল করে ফায়দা লুটছেন মৎস্য শিকারিরা। মাছ ধরার জন্য গুরুত্বপূর্ণ উপাদান হলো চার। সেই চার বানাতে প্রয়োজন হয় মদের।

মদ দিয়ে এভাবেই মাছের চার বানান বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকার ইব্রাহিম হোসেন খোকন ও মিজানুর রহমান মিজান। বৃহস্পতিবার রাতে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা মেলে এ চিত্রের।

খোকনের বাড়ি বনানী এলাকায়। আর মিজান শাজাহানপুর উপজেলার দক্ষিণ বেজোড়া গ্রামে থাকছেন। নিজেরা না খেলেও নিয়মিত মদ কেনেন এ দুই ব্যবসায়ী। মাছ নাকি মদ পান করতে খুব পছন্দ করেন।

খোকন ও মিজান বলেন, চারের কাজ হলো কোনো নির্দিষ্ট স্থানে মাছকে আকর্ষিত করে নিয়ে আসা। একই সঙ্গে সুস্বাদু বা রুচিকর খাবারের মাধ্যমে ওই স্থানে মাছগুলোকে ধরে রাখা। এজন্য চার বানাতে বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয়। তবে মাছ ভেদে চারের ধরনও কিছুটা আলাদা হয়।

তারা বলেন, চার বানাতে অ্যালকোহল বা মদ ব্যবহার করা হলে মাছ নির্দিষ্ট স্থান থেকে আর যেতে পারে না। তারা খাবারের লোভে নদী বা পুকুরে চার ফেলানোর সীমানায় এসে মদের স্বাদে আটকে যায়। তারা চারের সঙ্গে মেশানো মদ খেয়ে অন্যদিকে আর যেতে পারে না। এসব মাছ মাতাল হয়ে যায়। ফলে সেখানে থাকা বড়শির টোপ সহজেই গিলে ফেলে তারা। এতে অনেক মাছ শিকার করা হয়। মদ মিশ্রিত চার খুব পছন্দ করে মাছ।

দীর্ঘ বছর ধরে বড়শি দিয়ে মাছ শিকার করে আসছেন ওই দুইজন। বগুড়াসহ এর আশপাশের জেলায় টিকিট কেটে মাছ ধরতে যান তারা। শুক্রবার রাতে দক্ষিণ বেজোড়া গ্রামের একটি পুকুরে মাছ ধরার জন্য টিকিট কেটেছেন খোকন ও মিজান। সেখানেও মাছ শিকারের জন্য চার বানাচ্ছেন তারা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo