শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বরিশালে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষ কারাগারে 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 21, 2022,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশাল নগরের বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী দেবনাথকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ নভেম্বর) কলেজে দায়িত্বরত অবস্থায় ১৭ লাখ ৭৭ হাজার ৯৬২ টাকা আত্মসাতের মামলায় নিকুঞ্জ বিহারী দেবনাথ বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী আনিছ উদ্দিন শহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, নিকুঞ্জ বিহারী দেবনাথ ও বর্তমান হিসাব সহকারী কাম হিসাবরক্ষক নিরঞ্জন চন্দ্র দেবনাথের বিরুদ্ধে গত ২৪ জুলাই কলেজের বর্তমান অধ্যক্ষ মো. আবুল কাসেম মেট্রোপলিটন ম্যাজিস্টেট আমলি আদালতে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী দেবনাথ (৬৪) ও নিরঞ্জন চন্দ্র দেবনাথ (৫৪) পরস্পর যোগসাজশে অবৈধ উপায়ে বিভিন্ন সময়ে ১৭ লাখ ৭৭ হাজার ৯৬২ টাকা আত্মসাৎ করেন।

কলেজের গভর্নিং বডি কর্তৃক গঠিত অডিট কমিটি ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর অভ্যন্তরীণ পুনঃঅডিট প্রতিবেদনে এ টাকা আত্মসাতের চিত্র তুলে ধরেন। এ সময় আসামিরা গভর্নিং বডির সভায় উপস্থিত হয়ে আত্মসাৎকৃত টাকা পরিশোধের জন্য মৌখিকভাবে অঙ্গীকার করেও টাকা জমা না দিয়ে বার বার ওয়াদা করতে থাকেন।

পরবর্তীতে কলেজ অধ্যক্ষ ২০২২ সালের ১৯ মে লিগ্যাল নোটিশ ও পরবর্তীতে আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী দেবনাথ আদালতে জামিন আবেদন করলে বিচারক তা বাতিল করে কারাগারে পাঠান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo