শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

পিরোজপুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 22, 2022,
  • 318 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার শিকদার মল্লিক গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক।

ভুক্তভোগীর পরিবার জানায়, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক গ্রামের শিকদার বাড়িতে মঙ্গলবার ভোররাতে ডাকাতির ঘটনা ঘটে। ৫ থেকে ১০ জন লোক রাতে প্রথমে বাড়িতে ঢুকে ডিবি পুলিশের পরিচয় দেন। তারা বাড়ির ছেলে শরিফুজ্জামান মনি শিকদারের কথা জানতে চান ও কোথায় কী রাখা আছে জানতে চায়। পরে শরিফুজ্জানের মা রওশন আরা হাবিবসহ আরো কয়েকজনকে বেঁধে বাড়িতে থাকা নগদ ৮ লাখ টাকা ও আনুমনিক ৫০ ভড়ি স্বর্ণ নিয়ে যায়। এ নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রওশন আরা হাবিব বলেন, আমি নামাজ পড়ার জন্য উঠে দেখি কয়েকজন লোক ঘরের মধ্যে ঘুরতেছে। তারা কারা জিজ্ঞাসা করলে বলে আমরা ডিবির লোক। তারা আমার কাছে জানতে চায় আপনার ছেলে মনি কোথায় এবং তার কাগজপত্র ও পেনড্রাইভ কোথায়? আমি কিছু না বলায় আমাকে ও বাসার অন্যদের বেঁধে রেখে ডাকাতি করেছে।

তার ছোট ছেলে মনিরুজ্জাসান লিটন শিকদার বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ভাই মনি শিকদার চেয়ারম্যান পদে নির্বাচন করেন। অল্প ভোটে আমরা হেরে গেলে পরে শুরু হয় যত সমস্যা। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কয়েকদিন আগে পুড়িয়ে দেওয়া হলো। এবার আমাদের বাড়িতে ডাকাতি। এমনটা নির্বাচনের আগে কখনোই ছিল না। এ সব ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার চাই।

পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo