শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বানারীপাড়ায় নবনির্বাচিত দুই ইউপি সদস্যের শপথ গ্রহণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 23, 2022,
  • 283 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আঃ সালাম বেপারীর মৃত্যুতে শূণ্য হওয়া পদে নির্বাচিত তার ছেলে মোস্তফা কামাল সোহেল ও চাখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জারিফ হোসেন হাবুর মৃত্যুতে শূণ্য পদে নির্বাচিত তার স্ত্রী ফারজানা হোসেনের শপথ অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর বুধবার বেলা ১২টায় বানারীপাড়ার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা তার কার্যালয়ে নবনির্বাচিত এ দুই ইউপি সদস্যকে ( মেম্বার) শপথ বাক্য পাঠ করান।

এসময় বানারীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,বানারীপাড়ায় এই প্রথম কোন নারী (ফারজানা হোসেন) সরাসরি সাধারণ ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি উপজেলার চাখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে সদ্য প্রয়াত স্বামীর স্থলাভিসিক্ত হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo