শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

এই আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে : সৌদি কোচ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 23, 2022,
  • 299 সংবাদটি পঠিক হয়েছে

বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলের হারে ‘ক্র্যাশ ল্যান্ডিং’য়ের শিকার হয়েছে লিওনেল মেসির দল। যার মগজের জোরে এই হারের কবলে পড়েছেন লিওনেল মেসিরা, সেই সৌদি আরব কোচ হার্ভে রেনার্ডের অভিমত, এই হারের পরও আলবিসেলেস্তেরা বিশ্বকাপ জিতবে।

আর্জেন্টিনাকে তিনি বলছেন বিশ্বাস না হারাতে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, ফুটবলে যে কোনো কিছু হতে পারে। আপনার প্রতিপক্ষের নাম আপনাকে কখনো সমানভাবে অনুপ্রাণিত করবে না। যেমন ধরুন, সৌদির বিপক্ষে যেমন অনুপ্রেরণা নিয়ে খেলবেন আপনি, ব্রাজিলের বিপক্ষে নিশ্চয়ই একই অনুপ্রেরণা নিয়ে খেলবেন না!’

সৌদির এই জয়ের পেছনে কী ছিল? এ প্রশ্নের জবাবে রেনার্ড আকাশের দিকে আঙুল তুলে দেখালেন। বললেন, ‘তারারা আমাদের পক্ষে কাজ করেছিল।’

সেই তারারা কি এবার আর্জেন্টিনাকে সঙ্গ দেবে? এই প্রশ্নের জবাবে নিঃসন্দেহ হয়েই রেনার্ড বললেন, ‘দেখুন, তারা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন, তাদের দলে ভালো খেলোয়াড় আছে। এমনটা ফুটবলে ঘটেই থাকে কখনো সখনো!’

এই হারের পর মেসিদের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে। আর্জেন্টিনা কতদূর যেতে পারবে, এমন প্রশ্নও উঠছে বেশ। তেমন একটা প্রশ্ন ছিল সৌদি কোচের কাছেও।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিএনটি স্পোর্টসের সাংবাদিক আনহেলা লেরেনা জানান, সেই প্রশ্নের জবাবে রেনার্ড বলেছেন, ‘আর্জেন্টিনা গ্রুপ পর্ব তো পেরোবেই, বিশ্বকাপটাও জিতে যাবেন মেসিরা।’

ম্যাচ শেষে মেসিও বলেছেন একই কথা। সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন। আমাদের দলটা আপনাদের নিরাশ করবে না।’ মেসিরা এবার সেটা করে দেখাতে পারলেই হয়!

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo