শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

ভোলায় ‘কুকুরের কামড়ে’ প্রাণ গেল হরিণের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 28, 2023,
  • 284 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার তজমুউদ্দিন উপজেলার বাসন ভাঙ্গা চড়ে কুকুরের আক্রমণের শিকার হয়ে হরিণের মৃত্যু হয়েছে। বন বিভাগের সদস্যরা আক্রান্ত হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অধিদপ্তরে নেওয়ার পথে হরিণটি মারা যায়। পরে মৃত হরিণটি মাটিচাপা দেওয়া হয়।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার বাসন ভাঙ্গা চর এলাকায় এই ঘটনা ঘটে। তজুমদ্দিন বন বিভাগের বিট কর্মকর্তা রোমেল হোসেন বিষয়টা জনিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার বাসন ভাঙ্গা চরের মানুষের মাধ্যমে জানতে পারি, কয়েকটি কুকুর একটি হরিণকে আক্রমণ করেছে। বন বিভাগের সদস্যরা গিয়ে হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অধিদপ্তরে আনার পথে হরিণটির মৃত্যু হয়। হরিণটির ওজন প্রায় ৫০ কেজি হবে।

তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. নাহিদুল ইসলাম জানান, হরিণের শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে। কুকুরের কামড়ে হরিণটি মারা গিয়েছে।

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, তজুমদিনের চরে কুকুর একটি হরিণকে আক্রমণ করে। আহত হরিণটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত হরিণটিকে বাঁচানো যায়নি। মৃত হরিণটিকে বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo