ভোলায় পুকুর থেকে হরিণ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, February 1, 2023,
  • 331 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার লালমোহনের একটি পুকুর থেকে ৪০ কেজি ওজনের একটি হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে ওই হরিণটি পুলিশ ও বনবিভাগের মাধ্যমে চর কুকরি বনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের একটি পুকুর থেকে হরিণটি উদ্ধার করা হয়।

বনবিভাগ বলছে, খাবার ও মিঠা পানির সন্ধানে হরিণটি লোকালয়ে চলে এসেছে। এদিন সকাল ৮টার দিকে বেশ কয়েকজন যুবক হরিণটিকে শিয়াল ভেবে ধাওয়া করলে একপর্যায়ে হরিণটি পুকুরে পড়ে যায়। পুকুর থেকে উত্তোলনের পর এলাকাবাসী হরিণ দেখে লালমোহন থানা পুলিশকে খবর দেয়।

জেলা বন বিভাগের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, জেলার প্রায় ১০টি বনে হরিণ রয়েছে। খাবার ও মিঠা পানির সন্ধানে অনেক সময়ই হরিণ লোকালয়ে চলে আসে। তার ধারণা উদ্ধার হওয়া হরিণটিও খাবার অথবা মিঠা পানির সন্ধানে লোকালয়ে চলে এসেছে।

উল্লেখ, গত ২৭ জানুয়ারি শুক্রবার জেলার তজমুউদ্দিন উপজেলার বাসন ভাঙ্গা চরে কুকুরের কামড়ে প্রায় ৫০ কেজি ওজনের একটি হরিণের মৃত্যু হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo