শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, February 2, 2023,
  • 285 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মো. আব্দুর রহমান আয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালীর গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আয়ান ওই গ্রামের মো. রাসেল হাওলাদারের ছেলে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের সবার অগোচরে বাড়ির পশ্চিম পাশের একটি ডোবায় পড়ে যায় আয়ান। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখে স্বজনরা।

পরে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, `ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি। নিহতের পরিবার থানায় বিষয়টি অবগত করেননি।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo