শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর কাবার সামনে শপথ, তবুও টেকেনি সংসার; প্রবাসীর ৪৯ লাখ টাকা আত্মসাত ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশু, ১৪ দিন পর মায়ের কোলে ফিরল সাদিয়া মধ্যবর্তী নির্বাচনে হারলে বাকি ২ বছর কীভাবে সামলাবেন ট্রাম্প বরিশালে ৫০ বোতল কোডিন সিরাপসহ নারী মাদক কারবারি আটক বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল জোড়া কবর জেগে ওঠা’র রহস্য উদ্ঘাটন করলো প্রশাসন নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন জমি লিখে নেয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে দিল সন্তানরা

ভোলায় মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, February 4, 2023,
  • 325 সংবাদটি পঠিক হয়েছে

ভোলায় বিদ্যুৎ সংযোগ দিয়ে পুকুরে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোস্তফা কামাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল জেলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালের দিকে মোস্তফা নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি সংলগ্ন পুকুরে বিদ্যুতের লাইন টেনে মাছ শিকার করছিলেন। ওই সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo