শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

অ্যাম্বুলেন্সে করে মদ নেওয়ার সময় দুই শিক্ষার্থী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, February 5, 2023,
  • 294 সংবাদটি পঠিক হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থী রিপন সাহা (২৮) ও জুয়েল আহমেদ (২৭)। তাদের মদ পানের জন্য হয়তো প্রবল তৃষ্ণা জেগেছিল। তাইতো রাতেই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে ছুটে এসেছিলেন ঢাকার ওয়ারী এলাকায়। প্রায় ১৬ লিটার মদও সংগ্রহ করেন তারা। কিন্তু যাওয়ার সময় বাধ সাধে বেরসিক পুলিশ। অ্যাম্বুলেন্স ও চালক আব্দুল্লাহ দুলালসহ তাদেরকে আটক করে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ওয়ারী এলাকার রাজধানীর বংশাল থানার ঢাকা ব্যাংকের সামনে থেকে মদ নিয়ে যাওয়ার সময় তারা আটক হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।

তিনি জানান, তারা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে মাদক নিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন। দুই শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র। তাদের মধ্যে একজন রিপন সাহা দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের ও জুয়েল আহমেদ ৪৪তম ব্যাচের ছাত্র।

মজিবুর রহমান আরও জানান, তাদের কাছ থেকে ১৫-১৬ লিটার মদ জব্দ করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo