শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

এইচএসসিতে প্রতিষ্ঠানের একজন পাস করায় ভোজনের আয়োজন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, February 9, 2023,
  • 317 সংবাদটি পঠিক হয়েছে

জামালপুরের বকশীগঞ্জের রাহেলা কাদির স্কুল অ্যান্ড কলেজে ১৮ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে একজন পাশ করায় কলেজ ক্যাম্পাসে ভোজনের আয়োজন করেছেন কলেজের অধ্যক্ষ। বিষয়টি নিয়ে প্রশাসনসহ সাধারণ মানুষের মাঝে আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বকশীগঞ্জ উপজেলায় ৫টি কলেজ রয়েছে। ৫টি কলেজ থেকেই ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরীক্ষার্থীরা।

এর মধ্যে বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়ায় অবস্থিত রাহেলা কাদের স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২২ সালে ১৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

তাদের মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পাশ করেছে একজন। পাশের হার ৫.৫৫%। একজন পরীক্ষার্থী পাশ করায় কলেজের অধ্যক্ষ আজ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে বর্নিল বনভোজনের আয়োজন করেছেন।

এ ব্যাপারে রাহেলা কাদির স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু খালেদ মোহাম্মদ আমীন বলেন, ‘সাধারণ শিক্ষা বোর্ডে আমাদের ফলাফল খারাপ হলেও কারিগরি বোর্ডের ফলাফল ভালো। তাই কলেজ ক্যাম্পাসের ভিতরে বনভোজনের আয়োজন করা হয়েছে।’

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, সচেতনতার অভাবে তাদের এই আয়োজন। কলেজটি সাধারণ শিক্ষা বোর্ডের কলেজ, কারিগরি শিক্ষা বোর্ডের না। ফলাফল খারাপ করার পরেও তাদের বনভোজন বা বড় খানার আয়োজন করা ঠিক হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo