শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি  ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

পরকীয়া করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, February 23, 2023,
  • 320 সংবাদটি পঠিক হয়েছে

রংপুরের পীরগাছায় পারিবারিক কলহের জের ধরে জোবায়দা বেগম নামে প্রবাস ফেরত এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে (৪৮) আটক করেছে পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সঙ্গে বিয়ে হয় জোবায়দা বেগমের। তাদের চার মেয়ে রয়েছে। সংসারের অভাব দূর করতে পাঁচ বছর আগে জর্ডানে পাড়ি জমান জোবায়দা। তিন মাস আগে মেয়ের বিয়ে দেওয়ার জন্য দেশে আসেন তিনি। বিয়ে শেষে আবারও মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জোবায়দা। কিন্তু স্বামী জাহাঙ্গীর তাকে নতুন করে বিদেশে যেতে দিতে ইচ্ছুক ছিলেন না। এরইমধ্যে পরকীয়ায় জড়িয়ে পড়েন জোবায়দা।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। বুধবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীর আলম জোবায়দা বেগমকে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের পাশে কান্নারত অবস্থায় জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, স্ত্রী হত্যার অভিযোগে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo