শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

ব‌রিশা‌লে ট্রাকে গাছ উঠাতে গিয়ে দুই শ্রমিকরে মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, March 1, 2023,
  • 293 সংবাদটি পঠিক হয়েছে

ব‌রিশা‌লে কাটা গাছ ট্রাকে উঠানোর সময় রশি ছিড়ে গাছের গুড়ির আঘাতে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এসময় দুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল জেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের গৌরনদীর চাঁদশী ইউনিয়নের শাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

নিহতরা হলেন— হারুন খান (৫০) ও শহিদ হাওলাদার (৩৫)। হারুন খান গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে। অন্যদিকে, শহিদ হাওলাদার উপজেলার নরসিংহলপট্টি গ্রামের মফসের আলী হাওলাদারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে চাঁদশী ইউনিয়ন প‌রিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এসএম রাসেল মাহমুদ বলেন, গাছ কাটার ৭ থেকে ৮ জন শ্রমিক সড়কের শাওড়া এলাকায় বসে কাটা গাছের গুড়ি বেঁধে ট্রাকে উঠাচ্ছিলেন। এসময় আকষ্মিকভাবে রশি ছিড়ে গাছের গুড়ির আঘাতে ঘটনাস্থলেই হারুন খান নিহত হন। অপরদিকে, গুরুতর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে গুরুতর আহত শহিদ হাওলাদার মৃত্যুবরণ করেন। এছাড়া গুরুতর আহত আরও দুজন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo