শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

অতঃপর নারী থেকে পুরুষ হলেন ভোলার ইকবাল!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 4, 2023,
  • 308 সংবাদটি পঠিক হয়েছে

জাতীয় পরিচয়পত্রে নিজের ছবির বদলে এক নারীর ছবি আসায় বিড়ম্বনায় পড়েছিলেন ইকবাল নামের এক তরুণ। ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়চড়ে বসে ভোলার লালমোহন উপজেলা নির্বাচন অফিস।

তড়িগড়ি করে সেই ইকবালের ভোটার আইডি কার্ডের সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে। নারীর ছবির বদলে এখন ইকবালের নিজের ছবিই ঠাঁই পেয়েছে তার জাতীয় পরিচয় পত্রে।

ভুক্তভোগী ইকবাল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের বাহাদুর চৌমুহনী এলাকার ভবানী বাড়ির মফিজের ছেলে। গত বুধবার (২২ ফেব্রুয়ারি) ইকবালকে সংশোধিত জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয় উপজেলা নির্বাচন অফিস থেকে।

ভুক্তভোগী ইকবাল বলেন, সাংবাদিকদের কারণেই আমার জাতীয় পরিচয় পত্রে ভুলের বিষয়টি সবার নজরে আসে। এরপর নির্বাচন অফিস থেকে আমাকে কল করে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ভুলটি সংশোধন করে দেওয়া হয়েছে। এজন্য আমি সাংবাদিক ও নির্বাচন অফিসের সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন জাতীয় পরিচয় পত্রের কপিটি আমি প্রয়োজনের সময় ব্যবহার করতে পারবো।

এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজী বলেন, ভুলটি অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে তা ঠিক করে দিয়েছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo