শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

ইউনিয়ন পরিষদ গিয়ে উদারতার পরিচয় দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, March 7, 2023,
  • 281 সংবাদটি পঠিক হয়েছে

মোরসালিন ইসলাম :: এ যেন এক মহত্ত্বের উদাহরণ! কিছুদিন পূর্বে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গিয়েছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্ত মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এসব ইউনিয়নের মধ্যে খয়েরবাড়ী ইউনিয়‌ পরিষদ‌ও পরিদর্শন করেন তিনি। ইউনিয়ন পরিষদ পরিদর্শনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে।

 

সে সব ছবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মহত্ব ও উদারতার একটি দৃষ্টান্ত‌ও নজরে আসে। ছবিতে দেখা যায়,তিনি (ইউএনও)চেয়ারম্যানের নির্ধারিত চেয়ারে না বসে পাশে ছোট্ট একটি চেয়ারে বসে ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন। বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক এর সাথে। তিনি জানান,ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের খয়েরবাড়ী ইউনিয়ন পরিদর্শনে আসেন। পরিদর্শনের একপর্যায়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্যারকে চেয়ারম্যানের (আমার) রুমে বসার অনুরোধ করি।

 

তিনি রুমে গিয়ে আমার চেয়ারের পাশে ছোট্ট একটি চেয়ার নিয়ে বসেন।তখন আমি বিব্রতকর অবস্থায় পড়ে যাই।আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে একাধিকবার অনুরোধ করি আমার চেয়ারে বসার জন্য।কিন্তু তিনি ওই চেয়ারে আমাকে বসিয়ে পাশে ছোট্ট একটা চেয়ারে বসে ইউনিয়নের সকল সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এমন মহৎ ব্যক্তি আমার জীবনে আমি খুব কম দেখেছি।

 

তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছি। একই দৃশ্য দেখা যায়, শিবনগর ইউনিয়ন পরিষদ পরিদর্শনেও। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদারতার প্রশংসা করেছেন অন্যন্য চেয়ারম্যানগন ও সুধী সমাজ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo