শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বরিশালে কলোনিতে ৮ বসতঘর পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 11, 2023,
  • 286 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নগরীর নতুন বাজার এলাকার অমৃতাঙ্গন কলোনিতে (বস্তি) আগুনে আটটি বসতঘরসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছে মতুয়া সম্প্রদায়ের আটটি পরিবার।

শনিবার ভোর ৫টার দিকে নিরোধ বারির রান্নাঘরের কাঠের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগে কলোনির আটটি বসতঘরসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। আগুনে তপন, পেয়ারা, কালু, রতন, নিরোধ, সুনীল, জামাল, তরুন ঘোষাইর পরিবার ক্ষতিগ্রস্ত হয় বলে জানান কলোনির বাসিন্দা চটপটি বিক্রেতা তপন।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটুর বক্তব্য নিতে চাইলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

উল্লেখ্য, ওই কলোনিতে মতুয়া সম্প্রদায়ের বেশ কিছু পরিবার রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo