শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

বরিশালে নৌ-পুলিশের ওপর জেলেদের হামলা, গ্রেফতার ৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, March 12, 2023,
  • 274 সংবাদটি পঠিক হয়েছে

মেঘনা নদীতে বরিশালের হিজলা উপজেলার নৌ-পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ১৬ জন। এ ঘটনায় অর্ধশত জেলেকে আসামি করে মামলা হয়েছে। এরআগে অভিযান চালিয়ে মামলার আসামি ৮ জেলেকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় মেঘনা নদীর অভয়াশ্রমে ৭ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বিকাশ চন্দ্রসহ অন্তত ১৫-১৬ জন আহত হয়।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় হিজলা থানায় মামলা করেছেন নৌ-পুলিশ কর্মকর্তা।

গ্রেফতার জেলেরা হলেন- হিজলা উপজেলার চর মেমানিয়া গ্রামের মৃত জাবেদ আলী মাঝির ছেলে আ. রাজ্জাক মাঝি (৫৮), একই এলাকার আমির হোসেন দর্জির ছেলে বশির হোসেন দর্জি (১৯), চর কুশরিয়ার জাকির রাঢ়ির ছেলে ইসমাইল রাঢ়ি (১৯) একই এলাকার ইইসুফ সর্দারের ছেলে সাব্বির হোসেন (১৯), গঙ্গাপুরের রাজ্জাক সরদারের ছেলে রাকিব সর্দার (১৯) একই এলাকার আ. রাজ্জাক চৌকিদারের ছেলে পারভেজ চৌকিদার (৫০), হিজলার চরজানপুর এলাকার আ. মন্নান মাতবরের ছেলে শাহীন মাতবর (২১) ও গোসাইরহাটের নান্নু মুন্সীকান্দি এলাকার আজারুল ঢালীর ছেলে রুবেল ঢালী (২৮)।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা জানান, নৌ-পুলিশের এসআই মো. নাসিরউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় বেআইনিভাবে সরকারি কাজে বাঁধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে এলোপাতারিভাবে মারধর করে গুরুতর এবং সাধারণ জখমের অভিযোগ আনা হয়েছে। মামলায় নামধারী ২৭ জন অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo