শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর কাবার সামনে শপথ, তবুও টেকেনি সংসার; প্রবাসীর ৪৯ লাখ টাকা আত্মসাত ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশু, ১৪ দিন পর মায়ের কোলে ফিরল সাদিয়া মধ্যবর্তী নির্বাচনে হারলে বাকি ২ বছর কীভাবে সামলাবেন ট্রাম্প বরিশালে ৫০ বোতল কোডিন সিরাপসহ নারী মাদক কারবারি আটক বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল জোড়া কবর জেগে ওঠা’র রহস্য উদ্ঘাটন করলো প্রশাসন নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন জমি লিখে নেয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে দিল সন্তানরা

মঠবাড়িয়ায় বাস উল্টে বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, March 20, 2023,
  • 347 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস উল্টে অবিনাশ মিত্র নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ সময় আরও ২২ জন যাত্রী আহত হয়েছেন।সোমাবার (২০ মার্চ) ভোরে উপজেলার মিঠাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত অবিনাশ মিত্র জেলার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ছিলেন। তার বাড়ি উপজেলার আঙ্গুলকাটা গ্রামে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মার্চ) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ‘ইমা পরিবহন’এর একটি বাস ৩০ জন যাত্রী নিয়ে বরগুনার পাথরঘাটার দিকে যাচ্ছিল। জেলার মঠবাড়িয়া-চরখালী সড়কের খান সাহেবের বাড়ি এলাকায় পৌঁছলে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ওই বাসে থাকা অবিনাশ মিত্র নিহত হন এবং আরও ২২ যাত্রী আহত হন।

বাসে থাকা প্রত্যক্ষদর্শী আহতরা জানান, রাতে ইমা পরিবহনের বাসটি মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভোরের দিকে মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী গ্রামে বাসটি উল্টে গিয়ে সড়কের এক পাশে পড়ে যায়। এতে ২২ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর অবিনাশ মিত্রের মৃত্যু হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফেরদৌস ইসলাম বলেন, হাসপাতানে নেওয়ার পরে অবিনাশ মিত্রের মৃত্যু হয়। আহত ১৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পলাতক আছেন। বাসটি উল্টে এক আইনজীবী নিহত হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo